রায়গঞ্জ: বৃষ্টিভেজা রুপাহার ব্রিজে বাস-ডাম্পারের সংঘর্ষ, আহত একাধিক
রায়গঞ্জের রুপাহার ব্রিজে বৃহস্পতিবার হালকা বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস ও ডাম্পারের সংঘর্ষে একাধিক যাত্রী এবং বাসচালক আহত হন। তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে কোনও মৃত্যুর খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি থেকে বহরমপুরগামী বাসটি পিছলে গিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি টোটোকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।