বরাবাজার: সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে চকবাজারে আয়োজিত হলো শিক্ষক দিবসের অনুষ্ঠান
শিক্ষক দিবস উপলক্ষে বরাবাজার সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে শনিবার সকালে বরাবাজার চক বাজারে পালিত হলো বিশেষ অনুষ্ঠান। অবসরপ্রাপ্ত শিক্ষকদের উত্তরীয় পরিয়ে ও উপহার তুলে দিয়ে সম্মান জানানো হয়। আয়োজকদের বক্তব্য, সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই এই ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ।