মাটিগাড়া: ১৩২ কেজি সোনার গয়নায় সাজানো মা উমা, শিলিগুড়ির সেন্ট্রাল কলোনিতে ভিড়
শিলিগুড়ির সেন্ট্রাল কলোনিতে ১৩২ কেজি সোনার অলংকারে সেজেছেন মা উমা। সেন্ট্রাল কলোনি দুর্গোৎসবের ৬৪তম বর্ষে এই সাজ দর্শনার্থীদের চমকে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমছে মণ্ডপে, যেখানে দর্শকরা মায়ের রাজকীয় রূপ উপভোগ করছেন।