মানবাজার ২: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা,প্রতিবাদে জানিপুর গ্রামে রাস্তার উপর চারা গাছ রোপন করলেন গ্রামবাসীরা
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তা। একাধিকবার প্রশাসনকে জানিও হয়নি কোন লাভ। তাই এবার বেহাল রাস্তায় চারা পুঁতে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা।শনিবার প্রায় সন্ধ্যা ছটা নাগাদ জানা যায় মানবাজার-২ নং ব্লকের বুঁড়িবাধ অঞ্চলের জানিপুর গ্রামে ঘটনাটি ঘটে।সূত্র মারফত জানা যায় প্রায় ১০০ মিটারেরও বেশি রাস্তা জুড়ে লাগানো হয় ধান গাছের চারা।