রায়গঞ্জ: ভর সন্ধ্যায় ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কালিয়াগঞ্জে
কালিয়াগঞ্জের টুঙ্গইল বিলপাড়ায় এক দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পুজা দেবশর্মা (১৬)। বুধবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কেন ওই ছাত্রী এমন চরম সিদ্ধান্ত নিল, তা বোঝা যায়নি।