রেলের রানিং স্টাফদের উপর একাধিক অনৈতিক আইন ও অতিরিক্ত কাজের বোঝা রেল বোর্ড চাপিয়ে দেওয়ার প্রতিবাদে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি। এইদিন "অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন" ও "সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে আদ্রা ডি আর এম কে কয়েক দফা দাবি নিয়ে স্বারকলিপি দেওয়া হয়।"সংগঠনের নেতা গৌতম মুখার্জি বলেন ৮০০ আসন খালি আছে পুরন হচ্ছে না অথচ একজন ব্যক্তিকে দ্বিগুন