পুরাতন মালদা:- এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশা পাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওল্ড মালদা গামি রাস্তা।জানা গেছে, মৃত যুবকের নাম সিকান্দার আলী (৩৫)। বাড়ি চালিশা পাড়াতেই। পরিবারে রয়েছেন তার মা ও এক বোন। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে এলাকায় একটি স্থানে