নিতুড়িয়া: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ পালন নাড়াগড়িয়া দূর্গাদাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে,উপস্থিত বিধায়িকা
বৃহস্পতিবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের নাড়াগড়িয়া দূর্গাদাসী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ পালন অনুষ্ঠান হল বিদ্যালয় প্রাঙ্গণে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি।23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত রাজ্য সরকারের ঘোষণা মত স্কুলে স্কুলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ পালন করা হচ্ছে।সেই পরিপ্রেক্ষিতেই এদিন নাড়াগড়িয়া স্কুলে একটি অনুষ্ঠান হয়।