মানবাজার ১: মানবাজারের বুড়িশহরে শিবলিঙ্গের মাথা ভেঙে ফেলার অভিযোগ,, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
মানবাজারের বুড়িশহরে শিবলিঙ্গের মাথা ভেঙে ফেলার অভিযোগ,, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা এসে দেখতে পান শিবলিঙ্গের মাথা ভাঙ্গা রয়েছে।মানবাজার অঞ্চলের বুড়ি শহর গ্রামের একটি টিলাতে তিন বছর আগে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। তবে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।