নিতুড়িয়া: প্রাকৃতিক কৃষি প্রসারে কর্মশালা নিতুড়িয়ার গোবাগ কৃষি মান্ডিতে,কৃষকদের উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগ,উপস্থিত বিধায়িকা
বর্তমানে কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ইত্যাদির যথেচ্ছ ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে মাটির স্বাস্থ্য বিবৃত হচ্ছে, ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে সাথে সাথে পরিবেশ দূষিত হচ্ছে। প্রাকৃতিক কৃষি হল এমন একটি চাষ পদ্ধতি যেখানে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছা নাশক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রকৃতির ওপর ফসল ফলানো হয়। এটি মাটির নিজস্ব উর্বরতা বজায় রেখে টেকসই ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে সাহায্য করে ।