মানবাজার ১: মাঝিহিড়া আশ্রম বিদ্যালয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শতকণ্ঠে মুখরিত হল ভজহরি মাহাতর লেখা শুন বিহারী ভাই গান, মাঝিহিড়া আশ্রমের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে।শনিবার বেলা বারোটা থেকে মানবাজার এক নম্বর ব্লকের মাঝিহিড়া আশ্রম বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। প্রধান বক্তা ভাষা আন্দোলনের গবেষক ডক্টর প্রদীপ কুমার মন্ডল ভাষা আন্দোলনের বিষয়ে আলোকপাত করেন।