পুরুলিয়া ২: কুস্তাউর সার্বজনীনের পুজোয় মহাষ্টমীর সন্ধিক্ষণের পুজোয় ভক্তদের ব্যাপক ভিড়, বলিদান পর্ব শেষে নাচে মাতলেন মহিলারা
আজ পঞ্জিকা মতে নির্দিষ্ট সময় অনুযায়ী সন্ধিক্ষণের পুজো হল মফস্বল থানার কুস্তাউর সার্বজনীন কমিটির দুর্গাপুজোয় । সন্ধিক্ষণের পুজোয় ব্যাপক ভিড় হয় ভক্তদের । সেই সঙ্গে বৈষ্ণবী এই পুজোয় চালকুমড়ো এবং আখ বলিদান পর্বের শেষে নাচে মেতে উঠেন মহিলাদের অনেকেই ।