মঙ্গলকোট: ২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো মঙ্গলকোট থানার পুলিশ
২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। রবিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুদেব হাজরা। তার বাড়ি মঙ্গলকোটের মাথরুনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চোলাই মদ প্লাস্টিকের জারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তখনই গতকাল সন্ধ্যায় মঙ্গলকোটের ঝিলু মোড় এলাকায় চোলাই মদ সহ সুদেব হাজরাকে হাতেনাতে ধরে পুলিশ।