মানবাজার ১: মানবাজার কৃষক বাজারে জেলা টাস্ক ফোর্সের অভিযান,বাজেয়াপ্ত বাটখারা
মানবাজারে কৃষক বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান পুরুলিয়া জেলা টাক্স ফোর্সের।বাজার দর নিয়ন্ত্রণ অভিযান এসে চক্ষু চড়ক প্রশাসনিক আধিকারিকদের।হাতেনাতে ধরলেন কারচুপি। মাছের ওজনে কারচুপির অভিযোগ বেশ কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হলো একাধিক বাটখারা।শুক্রবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ মানবাজার কৃষক বাজারে একাধিক ব্যবসায়ী, আড়ৎদার,খুচরো পাইকারি ব্যবসায়ীদের কাছে অভিযান সহ দাম যাচাই সাথে বিল দেখতে চান জেলা টাস্ক ফোর্সের আধিকারিকেরা।