বলরামপুর: বেআইনি পোস্ত ও গাঁজা চাষ রুখতে বলরামপুর সার্কেল আফগারী দপ্তরের যৌথ সচেতনতা শিবির সীতারামপুরে
বেআইনি পোস্ত ও গাঁজা চাষ নির্মূল করতে বিশেষ উদ্যোগ প্রশাসনের। এ বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে রবিবার আড়শা থানার সীতারামপুর গ্রামে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। বলরামপুর সার্কেল আবগারি দপ্তর, আড়শা থানার পুলিশ এবং আড়শা বন দপ্তরের যৌথ উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তুত চাষের কুফল এর বিষয়গুলি গ্রামবাসীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত আধিকারিকেরা।