বিজেপির সাংগঠনিক বৈঠক কাশীপুরে।শনিবার রাত্রী ৮ টার সময় কাশীপুর মন্ডল 3 এর বড়রা ও গৌরাঙ্গডি অঞ্চলের সক্রিয় কার্যকর্তাদের সাথে নিয়ে তালাজুড়ি এলাকাতে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়।উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার সহ অন্যান্য নেতৃত্ব।আগামী ১৯ জানুয়ারি রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত কাশীপুরে পরিবর্তন সভাতে আসবেন। সেই সভাকে সার্থক করতে সক্রিয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হয় বলে জানান মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার।