দুই মাসের মধ্যেই আবার দলবদল হলো।বিজেপি থেকে তৃণমূলে আসা রাহুল লোহার আবার বিজেপিতে যোগদান করলো।আর এই যোগদানের পরই জেলার রাজনীতিতে চর্চা শুরু হয়েছে ।শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ জানা গেলো জেলার রাজনীতিতে দুই দলই একে অপরের দিকে বিভিন্ন অভিযোগ করছে।এদিন যেমন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে অভিযোগ করেন।