বরাবাজার: নিবন্ধীকরণে অনিয়মের খোঁজে রাজ্যজুড়ে তদন্ত, বরাবাজারের একাধিক পঞ্চায়েতে নথি খতিয়ে দেখল পুলিশ
রাজ্যজুড়ে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণে অনিয়মের অভিযোগ। আর সেই অভিযোগের জেরেই এবার জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতে একযোগে তদন্ত চালাল ব্লক প্রশাসন ও থানা প্রশাসনের আধিকারিকেরা। অভিযোগ, জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণের প্রক্রিয়ায় পঞ্চায়েত ও মিউনিসিপালিটি স্তরে দীর্ঘদিন ধরেই হয়েছে ব্যাপক কারচুপি। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই শুরু হয়েছে এই বিশেষ তদন্ত অভিযান। পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকেও চলে কড়া নজরদারি। বরাবাজার গ্রাম পঞ্চায়েত, ধেলাত-বামু গ্রাম পঞ্চায়েত-স