বান্দোয়ান: বান্দোয়ান থানার পুলিশ জোরবাইদ গ্রামের নিকট একটি বালিভর্তি ট্রলি-সংযুক্ত ট্র্যাক্টর আটক করে
গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ জোরবাইদ গ্রামের নিকট একটি বালিভর্তি ট্রলি-সংযুক্ত ট্র্যাক্টর আটক করে পুলিশ। রবিবার বেলা ১১ টা নাগাদ পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা যায় বালি গাড়িটি আটকের সময় চালক বালি পরিবহনের বৈধ নথিপত্র বা অনুমতিপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। প্রাথমিকভাবে জানা যায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে বালি পরিবহন করা হচ্ছিল।