পুরুলিয়া ১: ধ্বংসের মুখে কোটি টাকার ডুঁরকু স্টেডিয়াম, রক্ষায় দলমত ভুলে একজোট গ্রামবাসী
জনগণের করের কোটি কোটি টাকায় নির্মিত ডুঁরকু স্টেডিয়াম আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে। আগাছায় ঢেকে যাচ্ছে মাঠ, বেহাল হয়ে পড়েছে পরিকাঠামো। এই পরিস্থিতিতে রবিবার দলমত নির্বিশেষে একজোট হলেন এলাকার সাধারণ মানুষ। স্টেডিয়ামকে বাঁচানোর দাবিতে ডুঁরকু স্টেডিয়াম প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় এক পরিকল্পনা সভা।সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শুভাশিস গুহ নিয়োগী, চাকলতোড় অঞ্চলের বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ দেওয়ানি-সহ অন্যান্য