কাশীপুর: পুরুলিয়া-বাঁকুড়া, ভায়া হুড়া ৬৫ কিমি রেলপথ নির্মানে আনুমানিক ব্যয় ২৯৪ কোটি টাকা,বিজ্ঞপ্তি আদ্রা ডিভিশনের
আদ্রা ডিভিশনের রেল যাত্রীদের জন্য নতুন সুখবর রেলের। শীঘ্রই শুরু হচ্ছে পুরুলিয়া - বাঁকুড়া, ভায়া হুড়া রেলপথ নির্মাণের কাজ। ৬৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মিত হলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে, বলে মত রেল কর্তৃপক্ষের। প্রকল্পটির আনুমানিক ব্যয় ২৯৪ কোটি টাকা। পুরুলিয়া - বাঁকুড়া ভায়া হুড়া রেলপথ ছাড়াও পশ্চিমবঙ্গে আরও ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে শীঘ্রই সেই সব রেলপথ নির্মাণের কাজ শুরু করা হ