পুরুলিয়া ১: মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়াড়া গ্রামে
মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে । সোমবার ভোরবেলা রাধাকৃষ্ণ মন্দিরের এক সেবায়ত মন্দিরে গিয়ে দেখেন প্রত্যেকটি দরজার তালা ভাঙ্গা রয়েছে, বিগ্রহের সমস্ত জিনিস চুরি গিয়েছে, কাঁসার সমস্ত জিনিসপত্র, একাধিক বাজ বাজনা সরঞ্জাম চুরি গিয়েছে, দানপাত্র ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের বিষয়টি জানান তিনি । খবর পেয়ে গ্রামের বাসিন্দারা মন্দিরে ছুটে যান । পৌঁছায় পুরুলিয়া মফঃস্বল