পুঞ্চা: কেন্দা এলাকায় আবগারি ও পুলিশের যৌথ অভিযানে কুড়ি লিটার চোলাই মদ নষ্ট সহ দুই ব্যক্তি গ্রেফতার
Puncha, Purulia | Jul 21, 2026 কুড়ি লিটার চোলাই মদ উদ্ধার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো কেন্দা থানার পুলিশ।মঙ্গলবার মানবাজার সার্কেল আবগারি দপ্তর কেন্দা থানার পুলিশের উদ্যোগে যৌথ অভিযান চালানো হয় কেন্দা থানা এলাকায়।মঙ্গলবার রাত্রি সাড়ে আটটা নাগাদ সূত্র মারফত জানা যায় কেন্দা থানা এলাকায় অবৈধভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।