পুঞ্চা: কৈড়া গ্রামে পথ দুর্ঘটনায় আহত তিন
Puncha, Purulia | Aug 18, 2026 দুটি বাইকের সংঘর্ষ।দুর্ঘটনায় আহত তিন।মঙ্গলবার আনুমানিক বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া অঞ্চলের কৈড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় আচমকায় দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে কার্তিক শবর,মনোজ পাল এবং পশুপতি পাল নামে তিন ব্যক্তি আহত হন। পরবর্তীকালে পুঞ্চা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।