পাড়া: পাড়া ধর্মরাজ মন্দিরের মেলার শেষ দিনে সতীশ দাসের মানভূম সঙ্গীদের অনুষ্ঠান দেখতে উপচে পরল মানুষের ভিড়
Para, Purulia | May 10, 2026 পাড়া থানার অন্তর্গত পাড়া প্রাচীন ধর্মরাজ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী মেলার শেষ দিনে উপচে পড়লো মানুষের ঢল। প্রতিবছরের মত এবারও ধর্মরাজ মেলায় বহু দূর দূরান্তের মানুষ এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের থেকে মানুষের সমাগম হয়েছে। আজ রবিবার রাত বারোটা নাগাদ শুরু হয় প্রসিদ্ধ সংগীতশিল্পী সতীশ দাসের মানভূম সংগীতের অনুষ্ঠান। যা দেখতে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ উপস্থিত হয়েছেন।