"যুব সাথী" প্রকল্প জনমানসে ব্যাপক সাড়া পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল ও পথসভা করলো মানবাজার বিধানসভা যুব তৃণমূল কংগ্রেস।যুব বিজয় সংকল্প যাত্রা নামে শনিবার বিকেল ৪.৩০ টা নাগাদ মানবাজার বিধানসভার পুঞ্চা শহরে মিছিলে প্লাকার্ড ও ব্যানার নিয়ে যুবদের হাঁটতে দেখা যায়।তৃণমূল যুবদের উৎসাহিত করতে পুঞ্চা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মিলন দত্ত পথসভার শুরুতেই বক্তব্য রাখেন মঞ্চে।