শীতলকুচি বিএলআরও অফিসে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা ,ঘটনাস্থলে পুলিশ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়োর নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এবিষয়ে শীতলকুচি বিএলআরও প্রভাস পাহান জানান, এক ব্যক্তি জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে এসেছিলেন। তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।