বলরামপুর: বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর মৃত্যুর প্রতিবাদে বাগমুন্ডির পুরানো হাটতলা মোড়ে পথ অবরোধ ও বিক্ষোভ স্থানীয়দের
বাঘমুন্ডি বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার অস্থায়ী কর্মী এম ডি মেরাজ খানের মৃত্যুকে কেন্দ্র করে বাঘমুন্ডিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।বাঘমুন্ডি-বলরামপুর রাজ্য সড়কের বাগমুন্ডির পুরানো হাটতলা মোড়ে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত চলে চলে অবরোধ বিক্ষোভ। বিক্ষোভে শামিল হয় মৃতের পরিবারের লোকজন সহ স্থানীয় মানুষজন। পরবর্তী কালে সন্ধ্যা নাগাদ ময়না তদন্তের পর মরদেহ পৌঁছালে রাস্তায় অ্যাম্বুলেন্স সহ মরদেহ আটকে রেখে চলে পথ অবরোধ।