বলরামপুর: বলরামপুর শহরের SBI এর কাছে লরির ধাক্কায় জখম যুবক
রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা লরির। দুর্ঘটনায় গুরুতর জখম যুবককে স্থানীয় মানুষজন এবং প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে নিকটবর্তী বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। জখম যুবকের নাম সাদ্দাম হাসমি বয়স আনুমানিক ৩৫ বছর,বাড়ি বলরামপুর শহরের পুরোনো হাসপাতাল এলাকায়। তাকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।