গোয়ালপোখর ২: চাকুলিয়ায় বিজেপির নির্বাচনী জনসভা, রাজ্যে ক্ষমতায় এলে কর্মসংস্থানের আশ্বাস নিতিন নবীনের
চাকুলিয়ায় বিজেপির নির্বাচনী জনসভা, রাজ্যে ক্ষমতায় এলে কর্মসংস্থানের আশ্বাস নিতিন নবীনের। রাজ্যের যুবকদের জন্য এ রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে কাউকে আর ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে না হয়। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার অসুরাগর ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এদিন চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর এবং করণদিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রা