রায়গঞ্জ: সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন, খুন মামলায় রায়গঞ্জ আদালতের রায়
রায়গঞ্জে ধারালো অস্ত্র দিয়ে খুনের মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার কুসুমুদ্দিন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রায়গঞ্জ বিচারালয়ের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট। বিচারক সুরজিৎ মণ্ডল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে রব্বানী আলী খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।