বরাবাজার: হেরবো না গ্রাম থেকে উদ্ধার অজগর সাপ, গোহমিকোচা জঙ্গলে ছাড়লো বনদপ্তরের কর্মীরা
বরাবাজার ব্লকের হেরবনা গ্রাম থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। বুধবার দুপুরে জালে আটকে থাকা প্রায় ২০ কেজি ওজনের এবং ৫ ফুট লম্বা অজগরটিকে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বরাবাজার বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। পরে অজগরটিকে নিরাপদে গহমি কচা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।