30শে ডিসেম্বর নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুর হ্যাপি ক্লাবের যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত কৃষি ও পুস্প প্রদশর্নী মেলায় শেষ দিনেও ভীড় ছিল চোখে পড়ার মতো। মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, দুস্থদের শীত বস্ত্র বিতরণ সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।আজ শেষ দিনে বহিরাগত সঙ্গীত শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন রয়েছে নলহাটি থানার লোহাপুর ক্যাম্পের পুলিশ।