২০২৬এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের নীলডি অঞ্চলের কুলশড়া গ্রামে মা মাটি মানুষের সরকারের ১৫বছরে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।এদিন কুলশড়া গ্রামের উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।