শুক্রবার ক্লাস থ্রির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে। মৃত শিশুর নাম দীপ বাঘ। অভিযোগ, স্কুলে আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্র।পরিবারের সদস্যদের দাবি, আহত অবস্থায় দীপকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দীর্ঘক্ষণ হাসপাতালে ফেলে রাখার পরেও কোনও চিকিৎসক তাকে দেখেননি। যথাসময়ে চিকিৎসা না মেলায় অবশেষে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। চিকিৎসার গাফিলতির অ