পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মোদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর। রবিবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার তালতলহাট, সর্দারডি, মোদিডি, পুনুরা এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়।