নিতুড়িয়া: নিতুড়িয়ার পুয়াপুর ও গুণীয়াড়াতে বিজেপির বিজয় মিছিল ও উল্লাস,উপস্থিত MLA মামণি বাউরি
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের পুয়াপুর ও গুণীয়াড়া এলাকায় রবিবার দুপুরে রঘুনাথপুর বিধানসভার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়িকা মামণি বাউরির উপস্থিতিতে বিজয় মিছিল আয়োজিত হল। বিজয় মিছিলে গেরুয়া আবির মেখে বাজনা সহযোগে সদ্য নির্বাচিত রঘুনাথপুর বিধানসভার বিধায়ীকা মামণি বাউরিকে সাথে নিয়ে উল্লাসে মেতে উঠেন বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষজন।