পুরুলিয়া ২: দূরপাল্লার ট্রেন থেকে কিশোরীকে উদ্ধার করে চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দিল পুরুলিয়া RPF
পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন থেকে এক কিশোরীকে উদ্ধার করে তার সুরক্ষার জন্য পুরুলিয়া চাইল্ড হেল্প লাইনের হাতে তুলে দিল পুরুলিয়া আরপিএফ পোস্ট এর পুলিশ । গতকাল ওই কিশোরীকে উদ্ধার করা হয় এবং আজকে বিধি অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে চাইল্ড হেল্প লাইন এর হাতে তুলে দেওয়া হয়।