বরাবাজার: বিশকুদরা গ্রামের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সবজি বোঝাই পিকআপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। ঘটনাটি ঘটেছে বরাবাজার ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশকুদরা গ্রামের কাছে। জানা গিয়েছে, বাঁকুড়া থেকে টাটার উদ্দেশে সবজি নিয়ে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ভোরের দিকে হঠাৎই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার জেরে রাস্তার উপর ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ সবজি। তবে স্বস্তির খবর, এই ঘটনায় চালক প্রাণে বেঁচে যান এবং বড়