বিধানসভার নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয় নি।হয় নি প্রার্থী তালিকা প্রকাশ। তারি মাঝে একধাপ এগিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়লো পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। দলের কর্মীদের ও নেতৃত্বদের সাথে নিয়ে তিনি বৃহস্পতিবার আদ্রার বেনিয়াশোল বাজারে দেওয়াল বুকিং ও দেওয়াল লিখন শুরু করলেন।