ইটাহার: ইটাহারের পোরষা এলাকায় নির্বাচনি প্রচারে বিজেপির অপপ্রচার ও ধর্মীয় মেরুকরনের রাজনীতিকে উৎখাত করার ডাক তৃণমূল প্রার্থীর
নির্বাচনি প্রচারের অঙ্গ হিসেবে দূর্বল বুথে ছোট ছোট পাড়া বৈঠক তৃণমূলের। মঙ্গলবার সকাল থেকে ইটাহার অঞ্চলের বিভিন্ন বুথে বৈঠক করেন তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। ইটাহারের পোরষা, পাইকপাড়া, শ্যামাপল্লী সহ এলাকার পাড়া বৈঠকে দেখা যায় এলাকার শতাধিক মানুষের ভিড়। কেউ প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ আশির্বাদ করছেন। প্রচারে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির অপপ্রচার ও ধর্মীয় মেরুকরনের রাজনীতিকে উৎখাত করার আহ্বান জানান তৃণমূল প্রার্থী।