কোচবিহার ১: পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে হরিণচড়া এলাকায় পালিত হলো মহরমের মেলা, উপস্থিত পৌরসভার চেয়ারম্যান
কোচবিহার হরিণ চওড়া এলাকায় আয়োজিত হল রাজ আমলের মহরমের মেলা। উল্লেখ্য প্রতিবারের ন্যায় এবারও দেবত্র ট্রাস্টবোর্ডের উদ্যোগে কোচবিহার হরিণচড়া এলাকায় তাজিয়া সহ মহরমের মেলার আয়োজন করা হয়। এই মেলায় মোট তিনটি তাজিয়া আসে। একটি বেলতলা থেকে একটি ধনুয়া বাড়ি ও অপরটি কোচবিহার শহরের জামাই বাজারে এলাকা থেকে। এখানেই মহরম উপলক্ষে তিনদিনের এক মেলার আয়োজন করা হয়। এদিন এই মেলায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা।