আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীর পাড়া চা বাগানের ছোট লাইনে বুধবার থেকে চালু হল একটি বৃদ্ধাশ্রম। এলাকার দরিদ্র এবং বিধবা মহিলারা ওই আশ্রমে নিখরচায় থাকতে পারবেন বলে জানিয়েছেন আশ্রমের পরিচালক বীর বিরসা মুন্ডা মেমোরিয়াল এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট স্যোসাইটি অফ ইন্ডিয়া নামে একটি আদিবাসী সংগঠনের সভাপতি যীশু এক্কা। এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা টেম্পু ওরাওঁ। সেখানে গুরু নানক জয়ন্তীও পালন করা হয়। স্থা