নিতুড়িয়া: নিতুড়িয়ার শালতোড় অঞ্চলে তৃণমূলের সাংগঠনিক বৈঠক ,উপস্থিত প্রার্থী সহ অন্যান্যরা
শুক্রবার বিকেলে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের শালতোড় অঞ্চলের তৃণমূলের কর্মীদের ও নেতৃত্বদের নিয়ে শশীভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বে আমডাঙ্গা আনন্দ আশ্রমে একটি সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়।বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি,নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব,নিতুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি অমর চন্দ্র মাজী সহ অন্যরা।