বরাবাজার: ঝাড়খন্ড থেকে অবৈধ বালি পাচার রুখল পুলিশ! বরাবাজারে ৬০০ সিএফটি বালি-সহ ১০ চাকার ডাম্পার আটক
অবৈধভাবে ঝাড়খন্ড থেকে ডাম্পার বোঝায় বালি ঢুকছে বরাবাজার থানা এলাকায়, খবর পেয়ে বরাবাজার খানা পুলিশ এবং বি এল এন্ড এল আর ও দপ্তরের আধিকারিকরা যৌথ প্রচেষ্টায় সোমবার সকালে ঝাড়খন্ড থেকে আসা বালি বোঝায় একটি দশ চাকা ডাম্পার গাড়িকে আটক করে নোয়াডি গ্রাম সংলগ্ন এলাকা থেকে। জানাযায় গাড়িতে আনুমানিক মোট ৬০০ সিএফটি বালি ছিল। গাড়িটিকে আটক করে বরাবাজার থানার পুলিশের হেফাজতে রাখা হয় বলে জানা যায়, বর্তমানে বালি বোঝায় গাড়িটি বরাবাজার কিষাণ মান্ডিতে রয়েছে।