পুরুলিয়া ১: মাগুরিয়া এলাকায় নাকা তল্লাশিতে উদ্ধার ৯০ হাজার টাকা
বিধানসভা নির্বাচনের মুখে জেলায় কড়া নজরদারি চলাকালীন নাকা তল্লাশিতে উদ্ধার হলো নগদ টাকা। পুরুলিয়া মফস্বল থানার রুদ্রা গ্রামের বাসিন্দা অমর পাণ্ডে নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯০ হাজার টাকা। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।