পুরুলিয়া ২: ডিএসপি ডিইবি এবং টাউন থানার যৌথ অভিযান: জাল টিকিট ও সিঙ্গেল ডিজিট টার্গেট সহ ৮ জন গ্রেফতার
পুরুলিয়া শহরে অবৈধ লটারি এবং জাল টিকিট কারবারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। ডিএসপি ডিইবি (DSP DEB) এবং পুরুলিয়া টাউন থানার আইসি-র যৌথ নেতৃত্বে শহরের একাধিক জায়গায় ঝটিকা অভিযান চালানো হলো। এই অভিযানে ঝাড়খণ্ড ও স্থানীয় স্তরের সঙ্গে যুক্ত এই অবৈধ চক্রের ভাণ্ডাফোঁড় করে মোট ৮ জনকে গ্রেফতার (আটক) করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হানা দেন