পুরুলিয়া ২: পুরুলিয়ায় অবৈধ লটারি ও জাল টিকিট চক্রের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার ৭ ধৃতদের আদালতে তোলা হলো
শহরের বুকে রমরমিয়ে চলা অবৈধ লটারি এবং জাল টিকিটের কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ ।জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিরা হলো— দীনেশ ভূঁইয়া, স্বপন মাহাতো, অনুজ ঠক্কর, শুভজিৎ মাঝি, আজাদ আনসারী, গণেশ নন্দী এবং বিশ্বজিৎ মাহাতো। রবিবার ধৃত সাতজনকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।