নিতুড়িয়া: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,২৫লিটার মদ ও ৩৫০লিটার তরল বাজেয়াপ্ত করল
নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালিয়ে রবিবার নিতুড়িয়া থানার পাহাড়বেড়া,পাহাড়গোড়া,দীঘা,পর্বতপুর সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে 25লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ 350 লিটার তরল ও দুটি হাঁড়ি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল। আবগারি দফতরের এক আধিকারিক জানান নিতুরিয়া সার্কেলের আবগারি দপ্তর এদিন নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালায়।