পুঞ্চা: গ্রামে বিক্রি হচ্ছে চোলাই মদ, অভিযোগ জানাতে কেন্দা থানায় পৌঁছালেন মহিলারা
Puncha, Purulia | Oct 14, 2026 গ্রামে বিক্রি হচ্ছে চোলাই মদ।প্রতিবাদে কেন্দা থানায় লিখিত ভাবে অভিযোগ জানাতে কেন্দা থানায় এলেন কেন্দা থানার সৌরাং গ্রামের মহিলারা।বুধবার বেলা ১২ টা নাগাদ কেন্দা থানায় পৌঁছান মহিলারা।তাঁদের অভিযোগ বেলডি,মুদিডি,রাধুট্যাঁড় এলাকায় বিক্রি হচ্ছে চোলাই মদ।ফলে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। এবিষয়ে জানাতে এদিন থানায় পৌঁছান মহিলারা।পরবর্তীকালে থানার পক্ষ থেকে চোলাই মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানালে মহিলারা ফিরে যান।